ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকওআইসির শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষর করলো বাংলাদেশ

ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষর করলো বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ বাংলাদেশ আজ আনুষ্ঠানিকভাবে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) শ্রম কেন্দ্রের সংবিধিতে  স্বাক্ষর করেছে। সৌদি আরবের  জেদ্দায় ওআইসি সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে শ্রম উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওআইসির অর্থনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব (এএসজি) ড. আহমেদ কাওয়েসা সেনগেন্ডো।আলোচনায় শ্রম উপদেষ্টা ও ওআইসি-এএসজি উভয়েই শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষরের তাৎপর্য তুলে ধরেন এবং উল্লেখ করেন, এই দলিলে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ শ্রম অধিকার ও শ্রমিকদের কল্যাণ বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

শ্রম উপদেষ্টা জানান, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র সব কোর কনভেনশন ও প্রোটোকলের স্বাক্ষরকারী দেশ। শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য, ন্যূনতম মজুরি এবং কল্যাণ সুবিধা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

ওআইসির সহকারী মহাসচিব স্বাক্ষরের জন্য বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশের শ্রমশক্তির উন্নয়ন সম্পর্কে অবহিত হওয়ার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান। উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রম সম্পর্কিত ক্ষেত্রে সহযোগিতা ও গভীর বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা নিউজ/এস 

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular