ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষকর্ণফুলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কর্ণফুলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম জয়নাব বেগম (২৫)। 

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের জাগির পাড়ায় শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত জয়নাব বেগম স্থানীয় মো. মহিউদ্দিনের স্ত্রী। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। জয়নাবের বাবার বাড়ি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুর ১টার দিকে বাথরুমে ঝরনার পাশে ঝুলন্ত অবস্থায় জয়নাবের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।প্রতিবেশীরা জানান, ৫-৬ বছর আগে জয়নাব-মহিউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

স্থানীয়দের দাবি, স্বামী মহিউদ্দিন পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।এসআই সুজন জানান, খবর পেয়েই মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তিনি নিজেও সেখানে যাচ্ছেন।

মৃত্যুর কারণ তদন্তে পুলিশ কাজ করছে।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার খবর পেয়ে ফাঁড়ির আইসি ও মোবাইল টিম পাঠানো হয়েছে। বিস্তারিত ওরা আসলে জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular