নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর উত্তরা ইপিজেড এর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক বেলাল মিয়া (২৩) প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে উত্তরা ইপিজেডের অভ্যান্তরে একটি শিল্পকারখানার নির্মানাধীন ভবনে। নিহত ওই নির্মাণ শ্রমিক সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের নুরুজ্জামানের ছেলে।
পুলিশ সুত্রমতে, উত্তরা ইপিজেডের অভ্যান্তরে একটি শিল্পকারখানার ৬ তলা ভবনের নির্মান কাজ চলছে। ঘটনার সময় ওই শ্রমিক ৬ তলা ভবনের ছাদের সাটারিং খুলতে গিয়ে অসাবধনাবশত নিচে পড়ে যায়। তার মাথা ও বুকে গুরুতর জখম প্রাপ্ত হয়ে আহত হন। সংবাদ পেয়ে উত্তরা ইপিজেডে ভেতরে অবস্থিত ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নীফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।



