ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে শুরু ৪০ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

নীলফামারীতে শুরু ৪০ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শুরু হয়েছে ৪০ প্রহরব্যাপী (পাঁচ দিন) মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন। শনিবার (৩ মে) সকালে জেলা শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরে ওই মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়। মন্দির কমিটির আয়োজনে টানা ওই মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন চলবে আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা জানান, আয়োজনের মধ্যে রয়েছে টানা ৩২ প্রহরব্যাপী (চারদিন) মহানাম যজ্ঞানুষ্ঠান। এরপর রয়েছে অষ্টকালীন (অষ্টপ্রহর) লীলা কীর্তন। আগামী বৃহস্পতিবার (৮ মে) প্রভাতে নগর কীর্তন অনুষ্ঠিত হবে। এ সময়ে টানা পাঁচদিন ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। শুক্রবার (৯ মে) মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ, ভোগ আরতী কীর্তন অন্তে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে আয়োজন।

শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় বলেন,‘বিশ্ব মানবতার কল্যাণে প্রতিবছরের ন্যায় আমাদের এ মহতি আয়োজন। মহাপ্রভুর অনুরাগী মধুকর ভক্তপ্রাণ অনন্ত গগণস্পশী চির প্রদীপ মহামন্ত্রের আহ্বানের মধ্যদিয়ে মানুষ সত্য এবং সুন্দরের পথ খুঁজে পাবে’।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular