ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ফুল চাষীদের সাথে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. মোঃ মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ মে) সকালে উপজেলার হাড়িয়া ফুল মোড়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. মোঃ মোস্তাফিজুর রহমান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম।
এসময় বক্তব্য রাখেন, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন। সফল কৃষি উদ্যোক্তা মনজুরুল ইসলাম, রাশিদা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আবু তালহা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ সমরেন বিশ্বাস, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মাজহারুল ইসলাম, সহকারী প্রোকৌশলী সোহেল রানা, সহকারী প্রোকৌশলী দিদারে খোদা, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার নয়ন পাল, মহাদেব কুমার প্রমুখ।
এর আগে সকলে সফল কৃষক মনজুরুল ইসলামের বোরো ধান (নমুনা শস্য কর্তন) কেটে উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। একইদিন দুপুরে আমেরিকা ফুল সৌহাদ্য সেন্টার ও কোল্ড স্টোরেজ পরিদর্শন করেছেন বলে জানাগেছে। #
ঝিকরগাছায় গৃহবধুকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:



