ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষকিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত সমন্বয়ক গ্রেফতার

কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত সমন্বয়ক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে মাহফুজার রহমান (৩৬) নামে এক কথিত সমন্বয়ককে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এবিষয়ে মামলা দায়ের করে তাকে রবিবার (৪ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী জানায়, শনিবার ( ৩ মে) রাতে উপজেলার রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাহফুজার রহমান কেশবা মওলানাপাড়া এলাকার মৃত মজিদের ছেলে ও তিনি বিভিন্ন জায়গায় নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যানেলের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার পকেটে থেকে একটি রাইফেলের বুলেট ও একটি দেশীয় অস্ত্র ছোরা উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহফুজার রহমান নামে একজনকে রাইফেলের একটি পুরাতন বুলেট ও একটি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। পরে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular