ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারী সদর উপজেলায় ধান-চাল সংগ্রহ কর্মসুচি উদ্বোধন

নীলফামারী সদর উপজেলায় ধান-চাল সংগ্রহ কর্মসুচি উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সদর উপজেলায় ধান চাল সংগ্রহ কর্মসুচি শুরু হয়েছে। রবিবার সকালে (৪ মে) ক্রয় কর্মসুচির উদ্বোধন করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক। জেলা মিল মালিক সমিতির সভাপতি শামসুল হক ও সাধারণ সম্পাদক আজিজুল হক এবং সহ-সভাপতি সৈয়দ রকিব হাসান মিশুক এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম খন্দকার।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক জানান, সদরে ১৬ হাজার ১৬৫ মেট্রিক টন চাল ও ১হাজার ৭০২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে চলতি মৌসুমে। চাল ৪৯টাকা ও ধান ৩৬টাকা কেজি দরে কেনা হবে কৃষকদের কাছ থেকে।

নীলফামারী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম খন্দকার জানান, এদিন মেসার্স আবুল কালাম অটো রাইস মিলের স্বত্বাধিকারী মনির হোসেন ৪৫ মেট্রিক টন চাল প্রদান করেন। এ সময় তাৎক্ষনিকভাবে তাকে চালের দাম পরিশোধ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular