ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষঅতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে, স্বল্প খরচে গুনগতমান সম্মত শিক্ষা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওই সভার আয়োজন করে। সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর- ই- আলম সিদ্দিকী।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ড. আশীষ কুমার ভট্টাচার্য্য।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির এগ্রি বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক ড. মহিবুল হাসান, পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুজ্জামান খান, সিনিয়র অ্যাডমিশন অফিসার নাহিদ হাসান অনীক, সিনিয়র এক্সকিউটিভ (এডমিশন) সাবিহা সুলতানা, এক্সিকিউটিভ (এডমিশন) নাজ প্রমুখ।
এছাড়াও এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শিউলি বেগম, সৈয়দপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আহসান উদ্দিন বাদল, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক বিলকিছ বানু ও সাংবাদিক সাকির হোসেন বাদল প্রমুখ।
মতবিনিময় সভায় সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, অধ্যক্ষ আফজাল বিন নাজির, সৈয়দপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান আসাদ, ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মো. আব্দুল্লাহ সরকারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, ব্যবসায়ী,উদ্যোক্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular