ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগারো পাহাড় থেকে ১ হাজার ৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

গারো পাহাড় থেকে ১ হাজার ৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুর প্রতিনিধি: ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অভিযান চালিয়ে ভারতীয় আটটি ব্র্যাণ্ডের ১ হাজার ৩৮৬ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) ভোর পাঁচটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। তবে মাদক চোরাকারবারীদের কাউকে আটক করা যায়নি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর পাঁচটার দিকে সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় মদ পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় আটটি ব্য্যাণ্ডের ১ হাজার ৩৮৬ বোতল মদ জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনাকালীন চোরাকারবারীরা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular