ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহখালেদা জিয়ার রোগমুক্তি ও শহিদদের স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি ও শহিদদের স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল

গফরগাঁও উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ:  গফরগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ছাত্র আন্দোলনে নিহত শহিদদের স্মরনে গফরগাঁও পৌরশাখা শ্রমিকদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে স্টেশন রোডের চামড়া গোদাম কার্যালয়ে পৌর শ্রমিক দলের সভাপতি আল আমিন জনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আবদুল্লাহ আল মামুন,পৌর শাখা যুবদলের সভাপতি ছাইফুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. মোস্তফা।

উপস্থিত নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা এবং জুলাই অভ্যুথ্বানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন।

পৌরসভা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মীর আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা তাতী দলের সভাপতি রমজান মোল্লা, বিএনপি নেতা জিল্লুর মাস্টার, উপজেলা যুবদলের সদস্য মহসীন, উপজেলা যুবদলের সদস্য হানিফ খান, পৌর যুবদল নেতা মো: আল আমিন প্রমুখ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular