চবি প্রতিনিধি: আগামীকাল ১৪ জুন (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সেদিন তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রী প্রদান করা হবে।
দীর্ঘ নয় বছর পর সমার্বতনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাড়ে ২২ হাজার শিক্ষার্থীর পাশাপাশি, এমবিবিএস সম্পন্ন করা এক হাজার ৪২৭, ডেন্টাল ও নার্সিং কলেজের ৪২০, মেডিকেল টেকনোলজিস্ট ৩৩৪ শিক্ষার্থীর পাশাপাশি পিএইচডি সম্পন্ন করা ৩৯ জন এবং এমফিল করা ৪২ জন শিক্ষার্থী তাদের সনদ নেবেন।
সমাবর্তনকে কেন্দ্র করে রাস্তা সংস্কার, গেইট, ভবনে রং করাসহ নতুন করে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া সমাবর্তনের মঞ্চ, প্যান্ডেলের কাজ ও সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘ আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাবর্তনের জন্য অপেক্ষারত আছি। সমাবর্তনে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচন ডক্টরেট ডিগ্রী প্রদান করা হবে। তিনি সমাবর্তনে বক্তব্য রাখার পাশাপাশি সামাজিক বিজ্ঞান অনুষদ (ড. মুহাম্মদ ইউনূস ভবন) পরিদর্শন করবেন। ‘



