ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে নিষিদ্ধ পলিথিন মজুদ করায় জরিমানা আদায়

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন মজুদ করায় জরিমানা আদায়

নীলফামারী প্রতিনিধি : নিষিদ্ধ পলিথিন মজুদ রাখায় নীলফামারীর রামগঞ্জ ও টুপামারী বাজারে অভিযান চালিয়ে ২হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ মে) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ অভিযানে নেতৃত্ব দেন।

এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

অভিযানকালে নিষিদ্ধ ২২ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় ছকীউদ্দিন স্টোরের কাছ থেকে ৫’শ টাকা, রুহুল আমিন স্টোরের কাছ থেকে ১হাজার টাকা, রাশেদ স্টোরের কাছ থেকে ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, আইনগত ভাবে পলিথিন সংরক্ষণ ও বিক্রয় নিষিদ্ধ। অভিযান শেষে শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular