ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষইসলামপুরে জমি বেদখল ও প্রাণনাশের হুমকির সংবাদ সম্মেলন

ইসলামপুরে জমি বেদখল ও প্রাণনাশের হুমকির সংবাদ সম্মেলন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে নিরীহ পরিবারের বিরুদ্ধে মামলা, জমি বেদখল ও সামাজিক ভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নে নাপিতের চর সরকার পাড়া গ্রামে সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ ফজলে তৌহিদ ও তার পরিবার।

সংবাদ সম্মলনে মোহাম্মদ ফজলে তৌহিদ বলেন- একই এলাকার সায়েদুল হকের পুত্র সরওয়ার হোসেন সুরন্দী,সাইফুল ইসলাম,কালাগেন্দি গংরা আমাদের ভোগ দখলকৃত গাইবান্ধা মৌজার ৫৭৬০ নং দাগের ৩৪ শতাংশ জমি দীর্ঘদিন থেকে জোরপূর্বক দখলের পায়তারা করছে। এছাড়াও একাধিকবার ফসল কেটে নেওয়ার চেস্টা করলে আমরা বাঁধা দেই। আমরা সমাজে নিরীহ বিধায়, এরপর থেকে আমাদের বিরুদ্ধে মামলা করা সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

আমি ও আমার পরিবার বর্তমানে তাদের লোকজনের ভয়ে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি। এ সময় তিনি প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ও প্রত্তিক সূত্রে পাওয়া ভোগ দখলীয় জমির ফসল নিরাপদে ঘরে তুলতে সহযোগিতা কামনা করেন। এতে এলাকার সওদাগর আলী,সুলতান আলী,হামসত আলী,রিয়াজুল ইসলামসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular