ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে ভাইয়ের জন্মদিনে গলায় বেলুন আটকে বোনের মৃত্যু

গফরগাঁওয়ে ভাইয়ের জন্মদিনে গলায় বেলুন আটকে বোনের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মদিনের বেলুন গলায় আটকে ৭ মাস বয়সী রাফসা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮ টায় উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু রাফসা ওই এলাকার রনি মিয়ার মেয়ে। পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার ছিল শিশু রাফসার বড়ভাই ইহানের চতুর্থ জন্মদিন। এ উপলক্ষে পরিবারের সদস্যরা রাত সাড়ে ৮ টার দিকে বেলুন দিয়ে ঘর সাজাতে ব্যস্ত ছিলেন। এসময় শিশু রাফসা খাটের উপর বসে খেলতে গিয়ে সবার অজান্তে বেলুন মুখে দেয়। দুর্ঘটনাক্রমে গলায় আটকে গেলে পরিবারের সদস্যরা বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই শিশুটি মারা যায়। এ দুর্ঘটনায় ইহানের জন্মদিনের আনন্দ বিষাদে পরিণত হয়। রাফসার বাবা রনি মিয়া বলেন, ’সবাই আনন্দ করে জন্মদিনের ঘর সাজানোর ফাঁকে রাফসা খাবার মনে করে বেলুন জাতীয় প্লাস্টিক মুখে দিলে গলায় আটকে শ্বাসরোধ হয়ে মারা যায়। ছেলের জন্মদিনের আনন্দ সারা জীবনের জন্য মাটি হয়ে গেল।’

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন,’ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছে। আসলে এটি একটি নিছক দুর্ঘটনা। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করতে আসেনি।’

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular