ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকসিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করে ট্রাম্প প্রশাসনের আদেশ জারি

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করে ট্রাম্প প্রশাসনের আদেশ জারি

নিউস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল শুক্রবার জারি করা একটি আদেশে বলেছে, সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরভাবে তুলে নেবে তারা।

এর আগে চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ভয়াবহ গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ বিষয়ে মার্কিন অর্থ বিভাগ একটি অনুমতিপত্র ইস্যু করেছে। ফলে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেন করতে পারবে।
মার্কিন অর্থ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘জিএল২৫ নামে পরিচিত ওই অনুমতিপত্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় নিষিদ্ধ লেনদেনকে এখন অনুমোদন দিয়েছে। এতে কার্যত সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জিএল২৫ মার্কিন প্রেসিডেন্টের ‘‘আমেরিকা ফার্স্ট’’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে (সিরিয়ায়) নতুন বিনিয়োগ ও বেসরকারি খাতের কার্যক্রমের পথ প্রশস্ত করবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘সিজার আইন’-এর আওতায় ১৮০ দিনের জন্য একটি ছাড়পত্র জারি করেছেন। এর উদ্দেশ্য, মার্কিন নিষেধাজ্ঞা যাতে সিরিয়ায় বিনিয়োগে বাধা না হয় এবং দেশটিতে বিদ্যুৎ, জ্বালানি, পানি ও স্যানিটেশন পরিষেবা দেওয়ার পাশাপাশি মানবিক প্রচেষ্টাকে সহায়তা করা যায়। এক বিবৃতিতে এসব কথা জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular