ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদগফরগাঁওয়ে প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত ও দোয়া মাহফিলে আলমগীর মাহমুদ আলম

গফরগাঁওয়ে প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত ও দোয়া মাহফিলে আলমগীর মাহমুদ আলম

  • গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

  • ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম গফরগাঁও উপজেলার ৮ নম্বর গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন। শুক্রবার (২৩ মে) তিনি জুমার নামাজ আদায় করেন স্থানীয় মসজিদে এবং নামাজ শেষে বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন।

  • তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মির্জা মকবুল, হাবিবুর রহমান মাস্টার, সিরাজুল ইসলাম ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রয়াত কামরুজ্জামান সোহাগের কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করেন। পরে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করেন।

  • দোয়া মাহফিল শেষে গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হক মনন এক আলোচনা সভার আয়োজন করে। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে আলমগীর মাহমুদ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
    এই সফরে তাঁর সঙ্গে ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দলের সাবেক সভাপতি এখলাস উদ্দিন বাবুল, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মাস্টার,ফখরুল হাসান, বিএনপি নেতা মোহন ডাক্তার,জয়নাল আবেদিন চাঁনু,সাবেক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পল্টন,জেলা যুবদল নেতা মাহবুবুল আলম জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি সরদার মোহাম্মদ খুররম,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়ে ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আনছারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত মকবুল মির্জার ছেলে কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা জুয়েল, হাবিব মাস্টারের ছেলে বিএনপি নেতা সিজারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular