ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeপ্রবাস জীবনলেবানন থেকে ৫৩ বাংলাদেশি দেশে ফিরছেন সোমবার

লেবানন থেকে ৫৩ বাংলাদেশি দেশে ফিরছেন সোমবার

নিউজ ডেস্ক : বিভিন্ন দেশের নাগরিকরা ইসরায়েলের ব্যাপক হামলার মুখে লেবানন ছাড়ছেন । এ পরিস্থিতিতে সেখান থেকে ১ হাজার ৮০০ বাংলাদেশিকে ফেরত নিয়ে আসবে সরকার। আগামীকাল (সোমবার) ২১ অক্টোবর প্রথম দফায় ৫৩ জন বাংলাদেশি ফেরত আসবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় রোববার রাত ১০টা ৫০ মিনিটে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪ জন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশে রওনা হবেন। তারা রাত ১টা ২০ মিনিটে জেদ্দায় অবস্থান করবেন। সেখান থেকে সোমবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

আরও বলা হয়, প্রবাসীরা ভিসা প্রক্রিয়ার অর্ধেক ফি পরিশোধ করেই দেশে ফিরতে পারবেন। এ জন্য তাদের জেনারেল সিকিউরিটি দপ্তরে ৫৫ ডলার সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এছাড়া অবৈধ প্রবাসীদের জরিমানা মওকুফ করেছে লেবানন সরকার।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে লেবাননে আক্রমণের গতি বাড়িয়েছে ইসরায়েল। গাজা যুদ্ধের পাল্টাপাল্টি হামলা এখন ছড়িয়েছে লেবাননেও।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular