বিশেষ প্রতিনিধি, ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকদের সাংস্কৃতিক চর্চা একটা এক্সট্রা এক্টিভিটিস, এক্সট্রা যোগ্যতা, বাড়তি দায়িত্ব। সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখুন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করুন। শিক্ষার উদ্দেশ্য শিশুদেরকে জীবনের উপযোগী করে গড়ে তোলা। কো-কারিকুলার একটিভিটিস, সুকুমার ভিত্তি, যে কোন কর্মকে প্রভাবিত করে।শিশুদের মধ্যে যে যে বিষয়ে সম্ভাবনা আছে, তাকে সে সে ক্ষেত্রে বিকশিত করে তুলতে হবে।
২৮ মে বুধবার ঢাকায় মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটরিয়ামে আন্ত:প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) পরিচালিত প্রাথমিকের শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) কোর্সের শিক্ষক প্রশিক্ষণার্থীদের শারীরিক, মানসিক ও আবেগিক বিকাশ সাধনে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে বিভিন্ন আইটেমে প্রথম স্থান অর্জনকারীদের সমন্বয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। নৃত্য (সাধারণ), উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, পল্লীগীতি/ লোকগীতি/ আঞ্চলিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, একক গান, একক অভিনয়, চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা নিউজ/এস



