ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামদীর্ঘ ১৯ বছর পর ‘প-ব্লক বাড়ি মালিক কমিটির’ নির্বাচন অনুষ্ঠিত

দীর্ঘ ১৯ বছর পর ‘প-ব্লক বাড়ি মালিক কমিটির’ নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৯ বছর পর রাজধানীর মিরপুর পল্লবীতে অনুষ্ঠিত হলো ‘প-ব্লক বাড়ি মালিক ব্যবস্থাপনা কমিটি’র বহুল প্রত্যাশিত নির্বাচন। শুক্রবার (৩০ মে) খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনে মোট ৭০টি বাড়ির ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং কোষাধ্যক্ষ পদে তিনজন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সিরাজুল ইসলাম, কাজী আব্দুল আজিম ও হান্নান হাওলাদার। সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন মোঃ মহসিন ও মনোয়ার হোসেন সুমন। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ শাহজাহান আলম, উজ্জ্বল কুমার রায় এবং শরিফুল উজ্জ্বল।

ভোটগ্রহণ চলাকালীন সময় একাধিক প্রার্থী অভিযোগ করেন, প-ব্লক এলাকায় বহুদিন ধরে উন্নয়নমূলক কাজ হয়নি। এলাকাটি এখনো রাস্তাঘাট, পানির পাম্পের অভাব, কিশোর গ্যাংয়ের উৎপাতসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার জাবেদ সুলতান খান বলেন, “দীর্ঘদিন পর এই এলাকায় গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনরুদ্ধার হলো। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।”

এলাকাবাসীও এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন এবং উন্নয়নমূলক কার্যক্রম শুরুর প্রত্যাশা প্রকাশ করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular