ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদননারীত্বের অন্তর্নিহিত সৌন্দর্যের নৃত্যময় উন্মোচন

নারীত্বের অন্তর্নিহিত সৌন্দর্যের নৃত্যময় উন্মোচন

এক অপূর্ব, স্নিগ্ধ শান্তিময় সন্ধ্যার সাক্ষী থাকল আহমেদাবাদ শহর। ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস (ICCR), আহমেদাবাদ এবং লালভাই দলপতভাই মিউজিয়ামের যৌথ আয়োজনে আজ ৩০ মে (শুক্রবার) সন্ধ্যা ৬:৩০ টায় অনুষ্ঠিত হলো এক অনন্য ভারতনাট্যম পরিবেশনা “নর্মাপ্রবাহ”।

এমন ব্যাতিক্রমী প্রযোজনা নারীজীবনের এক অনন্য প্রতীকী উপস্থাপনা, যেখানে নদী নর্মদার প্রবাহ নারীর শৈশব, জীবনের পথচলা, আবেগ, সৌন্দর্য এবং অন্তর্নিহিত শক্তির রূপকে তুলে ধরে। জীবনের বিভিন্ন পর্যায়ে নারীর রূপান্তর, তার প্রেম, আত্মা এবং শক্তিকে নর্মদার ধারার সঙ্গে তুলনা করে এক গভীর এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা সৃষ্টি করে এই নৃত্যনাট্য। নারীর আত্মা যেমন জীবনের বিভিন্ন বাঁকে রূপান্তরিত হয়, ঠিক তেমনি নর্মদাও তার নিজস্ব গতিপথে মিলিত হয় বিশাল সমুদ্রে এই মিলন এক আত্মিক বন্দনা এবং অপূর্ব উপাখ্যান।

নৃত্যনাট্যটির মনোমুগ্ধকর পরিবেশনার ভাবনা ও নৃত্যরূপায়ণ করেন গুণী ভরতনাট্যম নৃত্যশিল্পী খুশি লাঙ্গালিয়া। তাঁর সঙ্গে মঞ্চে নৃত্য নিবেদন করে মাতান জায়না শাহ, মাহেক শাহ, গোপী জোশী এবং রমা মেনন। প্রত্যেকের ভাব, তাল, এবং আবেগপ্রবণ নিবেদন উপস্থিত দর্শকদের হৃদয়কে আআন্দোলিত করে।অন্যতম আকর্ষণ ছিলো মন ছুঁয়ে যাওয়া সঙ্গীত ব্যবস্থাপনা।
আমার চোখে, “নর্মাপ্রবাহ” শুধুমাত্র নৃত্যপ্রদর্শনী নয়, বরং নারীজীবনের এক নান্দনিক উৎসব, যেখানে আধ্যাত্মিকতা, শিল্প এবং নারীত্ব একত্রিত হয়ে সৃষ্টি করে চিরন্তন সুর।
এই ধরণের শিল্পভিত্তিক উদ্যোগ ভবিষ্যতেও আমাদের মননে এবং সংস্কৃতির ধারায় আশার আলো জ্বালাবে এটাই প্রত্যাশা রাখি।

লেখা:অভ্র বড়ুয়া
শিক্ষার্থী, গণযোগাযোগ, সাংবাদিকতা ও চলচ্চিত্র পরিচালনা বিভাগ, গুজরাট বিশ্ববিদ্যালয়, ভারত (আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular