ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডভারসাম্যহীন বৃদ্ধের ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা

ভারসাম্যহীন বৃদ্ধের ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা

ডেস্ক নিউস: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের ময়লা কাপড়ের ব্যাগে ৩ লাখ ৫৯ হাজার ৫২ টাকা পাওয়া গেছে। শনিবার বিকেলে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পোস্ট অফিস মোড় এলাকায় গোসল করানোর সময় তাঁর ব্যাগ তল্লাশি করে টাকাগুলো পান। পুলিশ টাকাসহ বৃদ্ধকে নিজেদের জিম্মায় নিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আবদুল গনি নামের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে শহীদ ডা. জিকরুল হক সড়ক, পুলিশ ক্লাব ও পোস্ট অফিস মোড় এলাকায় দীর্ঘদিন ধরে দেখা যায়। কারও কাছে তিনি কখনও টাকা চান না। লোকজন এমনিতেই তাকে টাকা ও খাবার দিতেন। স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য বৃদ্ধকে গোসল করানোর উদ্যোগ নেন। তাকে ধরে গায়ের পোশাক খুলছিলেন তারা। এ সময় তার গায়ের শার্টের হাতা, কলার ও কাপড়ের ব্যাগে থাকা টাকাগুলো পাওয়া যায়।

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে তার নাম আবদুল গনি বলে জানা গেছে। তার কাছ থেকে পাওয়া টাকাগুলো পুলিশের জিম্মায় রাখা হয়েছে। তার নিকটাত্মীয়-স্বজন খোঁজা হচ্ছে। কাউকে পেলে টাকাগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular