ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতলক্ষ্মীপুরে সরকারি খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুরে সরকারি খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের চতালিয়া দক্ষিন মান্দারী এলাকায় আজ সোমবার জেলা প্রশাসকের নির্দেশনায় সরকারি খাল দখল করে গড়ে ওঠা ৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১ শতক জায়গার উপর গড়ে ওঠা ৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উদ্ধারকৃত জায়গাটির বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানা গেছে।

অভিযানে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু স্থানীয় বাসিন্দা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তবে কিছু বাসিন্দা উচ্ছেদের পর বিকল্প ব্যবস্থা না নেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে খাল দখলমুক্ত রাখতে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের কঠোর মনিটরিংয়ের উপর জোর দেওয়া হবে।

জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের এ উদ্যোগ প্রশংসনীয়। তবে, উচ্ছেদকৃত স্থানে বিকল্প ব্যবস্থা গ্রহণ ও স্থানীয়দের সহযোগিতা নিশ্চিত করা হলে এ ধরনের অভিযান আরও সফল হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular