ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিদ্বিতীয় মেয়াদে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হলেন গিয়াস উদ্দিন

দ্বিতীয় মেয়াদে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হলেন গিয়াস উদ্দিন

নিউজ ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে তিন বছরের জন্য মো. গিয়াস উদ্দীনের নিয়োগ নবায়ন অনুমোদন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।   

এর আগে গিয়াস উদ্দীন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে তিন বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি বীমা কোম্পানিটিতে কর্মরত আছেন।

দীর্ঘ ২৫ বছর ধরে বীমা পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন গিয়াস উদ্দীন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব একচ্যুয়ারিয়াল সায়েন্স ডিগ্রি অর্জন করেন।চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখিল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন গিয়াস উদ্দীন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular