ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিগফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোছাম্মত নাছরিন আক্তার বানু। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশিক্ষক উম্মে হাবিবা,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তাহমিনা খাতুন, গফরগাঁও কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম,সমবায় অফিসার উৎপল কুমার মন্ডল।
চলতি অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম আবদুল্লাহ-আল-মামুন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মঞ্জু রানীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী,অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাফাত জামান পনির। উৎপাদিত খাদ্যের গুনগত মান রক্ষা ও উত্তম কৃষি চর্চার লক্ষ্যে উপজেলার ৭০ জন কৃষক এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও কৃষকদের মাঝে বক্তব্য রাখেন মো. আবুল হাশেম, রেশমা আক্তার, শরিফুল ইসলাম, প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular