ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাসকল খেলাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিকেন্দ্রীকরণের কাজ করছে

সকল খেলাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিকেন্দ্রীকরণের কাজ করছে

১৯ জুন বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৪ (অনূর্ধ্ব-১৭) এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় উপদেষ্টা বলেন, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর হয়ে থাকে এবং ইউনিয়ন পর্যায় থেকে প্রায় এক লক্ষ পার্টিসিপেন্টস অংশগ্রহণ করে। সেখান থেকে বেস্ট প্লেয়ার নিয়ে টিম গঠিত হয় এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা বলেন, এই ধরনের টুর্নামেন্টকে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ আছে। সামনের দিনগুলোতে এই টুর্নামেন্টকে প্রোপার মার্কেটিং এবং ব্রেন্ডিং এর মাধ্যমে আরো জনপ্রিয় করা হবে। এই ধরনের টুর্নামেন্ট যত বৃদ্ধি পাবে আমরা তত ভালো খেলোয়াড় স্থানীয় পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো।

তিনি বলেন, ফুটবল, ক্রিকেটসহ সকল খেলাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিকেন্দ্রীকরণের কাজ করছে। বিসিবি ইতিমধ্যে রিজিওনাল ক্রিকেট নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে। বাফুফেও রিজনাল ফুটবল নিয়ে কাজ করবে। আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলার ভেন্যুর পরিধি বৃদ্ধি করার কাজ করছি। আশা করছি এই বছরে নীলফামারীতে কোন একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ এবং রাজশাহী ও খুলনায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করার উদ্যোগ গ্রহণ করতে পারবো । এভাবেই আমরা খেলাধুলা কে বিকেন্দ্রীকরণের একটি বাস্তব রূপ দিব। সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে আমরা এগুলোকে বাস্তবে প্রমাণ করতে চাই। আমাদের এই ধরনের উদ্যোগগুলো সামনের দিনেও চলমান থাকবে।

ঢাকা নিউজ/এস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular