ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষমানিকছড়িতে ডিসি অ্যাডভেঞ্চার পার্ক পেল জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার

মানিকছড়িতে ডিসি অ্যাডভেঞ্চার পার্ক পেল জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডলু মৌজার এলাকায় অবৈধ দখলে থাকা প্রায় ১৬৫ একর জমি উদ্ধার করে সেখানে গড়ে তোলা হয় ‘মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্ক’।

২০২৩ সালের ২৩ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি ও পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেন তৎকালীন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। ওই সময় পার্কের বিভিন্ন স্থানে ১০০ প্রজাতির প্রায় ২৫ হাজার চারাগাছ রোপণ করা হয়। এছাড়া ৫০ প্রজাতির বিলুপ্তি প্রায় গাছের চারা ও ঔষধি চারা আলাদাভাবে রোপণ করা হয়।

বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানিকছড়ির সেই ডিসি অ্যাডভেঞ্চার পার্কটি দ্বিতীয় ক্যাটাগরিতে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। গত ৩ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব ডা. মো. সাইফুর রহমানেরি সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বুধবার মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া প্রধান উপদেষ্টার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করবেন।

তাহমিনা আফরোজ বলেন, জাতীয় পর্যায়ে এই পুরস্কার পাওয়া গর্বের বিষয়। তিনি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অবদান রাখা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এই অর্জনের মাধ্যমে পার্কের পরিচিতি দেশব্যাপী আরও বাড়বে এবং ভবিষ্যতে এখানে পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে পার্কটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular