ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিপ্রধান উপদেষ্টার পক্ষে অনুদানের চেক গ্ৰহন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টার

প্রধান উপদেষ্টার পক্ষে অনুদানের চেক গ্ৰহন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টার

বিশেষ প্রতিনিধি, ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম ,বীর প্রতীক আজ ( ২৫ জুন ) বিকালে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে ইকোটৈক্স লিমিটেড এর কাছ থেকে ৩ কোটি টাকার অনুদানের চেক গ্ৰহন করেন।

উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৪২ টি চেক / পে- অর্ডার/ও ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ পর্যন্ত ১০১ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান গ্ৰহন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম শফিকুল হায়দার, ইকোটেক্স লিমিটেড এর নির্বাহী পরিচালক মোঃ বিন কাশেম, ফিনান্সিয়াল ডাইরেক্ট সৈয়দ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular