ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধসিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল জব্দ

নিউজ ডেস্ক: বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ০৭ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ২৭ জুন ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা, শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, ক্লপ জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে
টাস্কফোর্স অভিযানের অংশ হিসেবে রাধানগর ও জাফলং সীমান্ত এলাকার বিভিন্ন গোডাউন হতে ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়ার সময় তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর এলাকার ফতেপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী এবং কসমেটিকস সামগ্রী জব্দ করে। সম্মিলিতভাবে পরিচালিত অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-৭,৫০,০০,০০০/- (সাত কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান দমন এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular