ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। একদিন পর শুক্রবার সকালে পৌর এলাকার ভাদুঘর শান্তিনগরের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার হয়। তারা হলো, শান্তিনগরের আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) ও তার বোন জিন্নাত (৮)।

ওই দুই শিশুর খালা ইয়াসমিন বেগম বলেন, শান্তিনগরের একটি ডোবা থেকে প্রায় সময় শাপলা ফুল তুলতে যেত হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার দুপুরেও শাপলা তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ডোবাতে দু’জনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেখান থেকে তুলে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular