ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডবিকেল ৫টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে আজ সোমবার বিকেল ৫টা থেকে ট্রেন থামবে না। জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ ঢাবি এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকবে। তাই বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে বাড়তি মানুষের চাপ এবং হুড়োহুড়ির আশঙ্কা থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল রোববার মেট্রোরেল পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার বিকেল পাঁচটা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান বাস্তবায়নে গঠিত কমিটির সিদ্ধান্তে মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হচ্ছে বলে ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সিদ্ধান্ত শুধু আজকের জন্যই নেওয়া হয়েছে। মেট্রোরেলের সর্বশেষ ট্রেন মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশি মানুষের সমাগম হয়, এমন অনুষ্ঠান থাকলে মেট্রোরেলের স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অন্যান্য গন্তব্যের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেশন বন্ধ রাখা হয় বলে জানিয়েছে ডিএমটিসিএল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular