ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিআজ চট্টগ্রামে এনসিপির সমাবেশ, নিরাপত্তায় ডগ স্কোয়াড

আজ চট্টগ্রামে এনসিপির সমাবেশ, নিরাপত্তায় ডগ স্কোয়াড

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ ও কক্সবাজারের কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনায় চট্টগ্রামে দলটির সমাবেশকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এনসিপি নেতাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড। আজ রোববার বিকেল সাড় ৫টায় বহদ্দারহাটে জমায়েত এবং সেখান থেকে ষোলশহর দুই নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে সমাবেশ করবে এনসিপি।

এই কর্মসূচিকে কন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নগরীর বিপ্লব উদ্যান ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সেখানে। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রাম থেকে রাঙামাটি গেছেন দলটির নেতাকর্মীরা। সন্ধ্যায় বন্দর নগরী চট্টগ্রামে জমায়েত ও সমাবেশের কর্মসূচি রয়েছে এনসিপির।

পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ ও কক্সবাজারে সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে সতর্কতা। চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে ‘মোটেল সৈকত’-এ শনিবার রাতযাপন করেন এনসিপির শীর্ষ নেতারা। বিকেলে সেখানে ডগ স্কোয়াড দিয়ে দেড় ঘণ্টাব্যাপী তল্লাশি চালায় নগর পুলিশের একটি বিশেষ দল। যে তিনটি ফ্লোরে নেতারা অবস্থান করেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এনসিপি চট্টগ্রামের মিডিয়া সেলের প্রধান আরাফাত আহমেদ রনি সমকালকে বলেন, ‘চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালন করতে চাই। দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতারা অংশ নেবেন।’

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, সমাবেশস্থলে ও নেতাদের চলাচলের পথেও কঠোর নজরদারি থাকবে। আজ বিকেলে এনসিপি নেতারা কাপ্তাই রাস্তার মাথা হয়ে চট্টগ্রাম নগরীতে প্রবেশ করবেন। সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর নজর থাকবে।

চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, এনসিপির কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে যাতে শেষ করা যায়, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular