ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষ্যে বিজিয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নান্দাইলে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষ্যে বিজিয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন মন্ডলঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই পুনর্জাগরণ উদযাপন-২০২৫ উপলক্ষ্যে বিজিয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তারের সভাপতিত্বে সকালে জাতীয় সংগীত পরিবেশন, জুলাই শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জুলাই পুনর্জাগরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতের আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, মাসুম খান, আলমগীর হোসেন, কামরুজ্জামান খোকন, এইচ.এম এমাদুদল হক, গণঅধিকার পরিষদ নেতা মাহবুব আলম মাহবুব, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, জুলাই যোদ্ধা ও স্কাউট দল উপস্থিত ছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular