ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনট্রায়াল রুমে গোপন ক্যামেরায় নারীদের ভিডিও, সাক্ষী অভিনেতা ইরফান সাজ্জাদ

ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় নারীদের ভিডিও, সাক্ষী অভিনেতা ইরফান সাজ্জাদ

রাজধানীর উত্তরা এলাকায় এক কাপড়ের শোরুমে ট্রায়াল রুমে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ঘটনাটির প্রত্যক্ষ সাক্ষী হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

সোমবার (২৫ আগস্ট) রাতে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট-২ এর বিপরীতে অবস্থিত একটি শোরুমে এ ঘটনা ঘটে। ইরফান সাজ্জাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি জানান।

তিনি লেখেন, ‘খুব জঘন্য একটা ঘটনার সাক্ষী হলাম আজ। ওই শো-রুমের ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। আমার পরিচিত এক মেয়ে সেখানে পোশাক পরীক্ষা করতে গিয়ে ক্যামেরা টের পায়। সাহসিকতার সঙ্গে বিষয়টি দোকানদারকে জানালে তারা উল্টো আমাদের আটকে ফেলতে চায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে কর্মচারীরা পালিয়ে যায়।’

অভিনেতা আরও জানান, পুলিশ এসে অভিযুক্ত দোকানকর্মীর মোবাইল ফোনে অসংখ্য ভিডিও উদ্ধার করেছে। তিনি সতর্ক করে লেখেন, ‘লোকটি দেখতে ভদ্রবেশী, দাড়িওয়ালা একজন। চারপাশে এ ধরনের নরপিশাচ ঘুরে বেড়াচ্ছে, তাই সবাইকে সাবধান থাকতে হবে।’

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular