ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনালক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বাস খালে, নিহত বেড়ে ৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বাস খালে, নিহত বেড়ে ৫

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় আনন্দ পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৫ জন নিহত হয়েছেন। 

 

এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ২২ জনকে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

 

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এমন সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে। 

 

নিহতরা হলেন- সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মো. মোরশেদ আলম (৫০), মো. জয়নাল আবেদিন (৫৪) ও নওগাঁর আফসার উদ্দিনের ছেলে মো. হুমায়ুন রশিদ (৪০), নোয়াখালীর রিপন হোসেন (৩৫) এবং সদর উপজেলার মো. মাজেদ হোসেন (৩৮)।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে নোয়াখালী-চৌমুহনী থেকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরে দিকে যাচ্ছিল লোকাল পরিবহন আনন্দ বাস। সকাল সাড়ে ৮টায় চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে সামনের সড়কে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে চন্দ্রগঞ্জ থানা  পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতা ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়।

 

এরপর গাড়ির ভেতর থেকে মো. মোরশেদ আলম, মো. জয়নাল আবেদিন ও মো. হুমায়ুন রশিদ নামে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর রিপন ও মাজেদ নামে আরো দুইজন মারা যান। এ ঘটনায় হতাহতদের উদ্ধার করে নোয়াখালী ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান বলেন, বেপোরায়া গতির কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয় ২২ জনকে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular