ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে জাহেদী

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে জাহেদী

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ময়মনসিংহ জেলা এক ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত জেলা। এ জেলার সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার গৌরবময় ইতিহাস রয়েছে। জাতীয় মহিলা ফুটবল দলের আটজন খেলোয়াড়ই ময়মনসিংহের কৃতিসন্তান, একইভাবে জাতীয় ক্রিকেট দলেও রয়েছে এই জেলার প্রতিনিধিত্ব। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট তরুণদের অনুপ্রাণিত করার একটি বড় প্লাটফর্ম, যা আগামী দিনে তাদের খেলাধুলার প্রতি আরও উদ্দীপ্ত করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে ময়মনসিংহ থেকেই আরও বহু তরুণরা জাতীয় দলে জায়গা করে নেবে।

উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ সদর বনাম মুক্তাগাছা উপজেলা মাঠে নামে। মুক্তাগাছা ফুটবল দল ২-১ গোলে ময়মনসিংহ সদরকে পরাজিত করে। এর আগে জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় করছে জেলা ক্রীড়া সংস্থা। এসময় ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জেলা জামায়াতের নায়বে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন,জেলা ক্রীড়া সংস্থার (এডহক কমিটি) ১ নং সদস্য এনামুল হক আকন্দ লিটন, সদস্য মাহাবুবুল আলম, জেলা ক্রীড়া অফিসার আল আমীন, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান খান, শহীদ মাহিনের পিতাসহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, কোচ, ক্রীড়ামোদী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular