ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডরংপুরে পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

রংপুরে পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর ও লালমনিরহাটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশকিছু ট্র্রেন আটকা পড়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে পীরগাছা স্টেশনের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম।

তিনি জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। পথে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। বগি উদ্ধারে কাজ চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular