ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসআমেরিকার ওকলাহোমা স্টেটের টালসাতে বাঙালীদের দুর্গা পূজা অনুষ্ঠিত

আমেরিকার ওকলাহোমা স্টেটের টালসাতে বাঙালীদের দুর্গা পূজা অনুষ্ঠিত

সংবাদ প্রেরক প্রতিমা দত্ত: আমেরিকার ওকলাহোমা স্টেটের টালসাতে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। দ্যা বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব গ্রেটার টালসা এই দুর্গা পূজা আয়োজন করে। এতে রাজ্যে বিভিন্ন স্থানে বসবাসকারী অভিবাসী বাঙালি সনাতন পরিবারগুলো অংশ গ্রহণ করে।

৪৪ বছর আগে এই পূজা শুরু হয় টালসাতে। তখন দুটি বাঙালি পরিবার নিজদের বাসায় এই দুর্গা পূজা আয়োজন করতেন। সেই সময় পূজায় অংশ নেওয়া লোকজন আজকের মতো ছিল না। বর্তমানে ১২-১৪টি বাঙালি পরিবার শুধু টালসাতেই থাকে। আর রাজ্যের অন্যত্র থেকে আসে আরো অনেক পরিবার। মহা ধূমধামে টালসাতে এই দুর্গা পূজা হয়।

দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। এতে অংশ নেয় পরিবারগুলোর সদস্যরা। ছুটির অভাবে এখানে চারদিন ব্যাপী দুর্গা পূজা করা যায় না। সংক্ষিপ্ত আকারে একদিনেই পূজার যাবতীয় শেষ করা হয়। বাঙালি নববর্ষ, সরস্বতী পূজারও আয়োজন করে থাকে গ্রেটার টালসার এই সনাতনী সংগঠন। পূজার ছবি গুলো তুলেছেন অনুপম দা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular