গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয় করণের লক্ষ্যে মহাসমাবেেশ যোগদানের জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় মডার্ন স্কুল হল রুমে আগামী ৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত অধ্যক্ষ সেলিম ভুইঁয়া সমর্থিত শিক্ষক সংগঠন এই প্রস্তুতি সভার আহবান করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এস এম মমতাজ উদ্দিন। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন বাদল।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সহকারী শিক্ষক ও মাদ্রাসার সুপারবৃন্দ বক্তব্য রাখেন।
আগামী ৭অক্টোবরের ঢাকা মহাসমাবেশ সফল করার জন্য বিভিন্ন পরমর্শ প্রদান করেন সংগঠনের শিক্ষক সদস্যরা। আলোচনা সভায় গণমাধ্যম কর্মী ও প্রভাষক সাব্বির কামাল বলেন,জাতীয় করণের ধারণা সর্ব প্রথম সেলিম ভূইয়া জাতির সামনে উপস্থাপন করেন। এই ন্যায্য দাবীর সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
শিক্ষক সংগঠনের জেলা ও প্রেসিডিয়াম সদস্য এস.এম মোমতাজ উদ্দিন বলেন,বেসরকারি শিক্ষক কর্মচারীদের এই যৌক্তিক বিষয় আজ সকলের প্রাণের দাবিতে পরিনত হয়েছে।



