ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিপে স্কেল ও আর্থিক সুবিধা বাড়ছে সরকারি কর্মচারীদের

পে স্কেল ও আর্থিক সুবিধা বাড়ছে সরকারি কর্মচারীদের

নিউজ ডেস্ক : সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি জানান, নতুন পে স্কেল প্রণয়নের কাজও চলছে এবং সরকার ধীরে ধীরে বকেয়া ভর্তুকির অর্থ পরিশোধ করছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এসব তথ্য জানান। তবে রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকলেও অর্থনীতি এখন তুলনামূলক স্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে, তবে খাদ্যমূল্যস্ফীতি কাঙ্ক্ষিত পর্যায়ে আনতে আরও সময় লাগবে।”

এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার মেট্রিক টন গম এবং ভারত থেকে সমপরিমাণ চাল আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। এতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলেও খাদ্যশস্যের সংকট হবে না।

তিনি আরও বলেন, দেশে চালের কোনো সংকট নেই, তবে সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হচ্ছে। খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমও পুনরায় শুরু হয়েছে। আসন্ন বিদেশ সফর প্রসঙ্গে তিনি জানান, এটি মূলত একটি ফলো-আপ বৈঠক, নতুন কোনো আলোচ্যসূচি নেই।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular