ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসগফরগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

গফরগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আবদুল্লাহ-আল-মামুন এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কন্যা ও শিশু
দিবসের প্রতিপাদ্য “আমি কন্যাশিশু- স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” শীর্ষক আলোচনা সভায়
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীম জাহান তন্বী, মেডিকেল অফিসার ডাঃ তানিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সায়মা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular