ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঢাবিতে সংবিধান প্রণয়ন ও সংস্কার বিষয়ক সেমিনার

ঢাবিতে সংবিধান প্রণয়ন ও সংস্কার বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক : মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে ‘কনস্টিটিউশন মেকিং অ্যান্ড আনমেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক সংস্থা আইডিইএ’র সংবিধান প্রণয়ন প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া।

অনুষ্ঠানে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “সংবিধান কেবল একটি আইনি দলিল নয়, বরং একটি জাতির আত্মা ও মূল্যবোধের প্রতিফলন।” তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব রাজনীতির বর্তমান জটিল বাস্তবতায় সংবিধান সংস্কার প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল, তাই এ বিষয়ে একাডেমিক গবেষণা ও আলোচনার পরিসর বাড়ানো জরুরি।

প্রধান বক্তা সুমিত বিসারিয়া বলেন, “সংবিধান প্রণয়ন হলো রাজনৈতিক দরকষাকষি ও সামাজিক চুক্তির ফলাফল। টেকসই সংবিধান তৈরিতে অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া অপরিহার্য।” তিনি বাংলাদেশের আইন শিক্ষার অগ্রগতির প্রশংসা করে তরুণ প্রজন্মকে গবেষণায় আগ্রহী হওয়ার আহ্বান জানান।

সেমিনারে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সংবিধান প্রণয়ন ও সংস্কারের তাত্ত্বিক ও বাস্তব দিক নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular