ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিএকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে : মির্জা ফখরুল

একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে তারা ফায়দা নিতে চায়। আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি জনসভায় যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular