ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনাসিরনগরে প্রার্থী বদলের দাবিতে তিনস্থানে মানববন্ধন

নাসিরনগরে প্রার্থী বদলের দাবিতে তিনস্থানে মানববন্ধন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ বিএনপি’র প্রার্থী বদলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের তিনস্থানে বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর নাগাদ উপজেলা সদর, ফান্দাউক ও কুণ্ডা এলাকায় এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া- ১ (নাসিরনগর) আসন থেকে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানকে দল থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। মানববন্ধন থেকে প্রার্থী বদল করে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
উপজেলা সদরে মানববন্ধনে অংশ নেওয়া রেজিয়া বেগম বলেন, ‘কামরুজ্জামান মামুন দলের জন্য নিবেদিত প্রাণ। তিনি সাধারন মানুষের নেতা। বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে আমরা এক হয়েছি।
ছোয়াব রেজা বলেন, ‘বিএনপি’র যোগ্য প্রার্থী মামুন ভাই। আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। এজন্য দলের মনোনয়ন বদলের দাবি জানাচ্ছি।’
কামরুজ্জামান মামুন বলেন, ‘যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ফেল করেছেন। যে কারণে এখানকার মানুষ প্রার্থী বদলের দাবি জানিয়ে প্রতিনিয়তই কর্মসূচি পালন করছে।
এম এ হান্নান বলেন, ‘তৃণমূলে রাজনীতি করেও যে এমপি মনোনয়ন পাওয়া যায় সেটা বিএনপি’র হাইকমাণ্ড প্রমাণ করেছে। আশা করি প্রথমবারের মতো আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular