স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মালেক মাষ্টার এর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার ২৩ নভেম্বর বেলা ১১ টায় একাডেমিক ভবন কক্ষে অত্র একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জমির উদ্দীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় মরহুমের জীবনাদর্শ নিয়ে স্মৃতি চারন মূলক বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুলতান আহমেদ, বিশিষ্ট সাংবাদিক লতিফুল বারী হামীম, মরহুমের ছেলে অত্র একাডেমির সাবেক সভাপতি ও নান্দাইল উপজেলা বিএনপির এডহক কমিটির সদস্য মাহমুদুল হাসান রুনু, মরহুমের ছেলে মোহাম্মদ সুনু মিয়া, একাডেমির সাবেক অভিভাবক সদস্য শাহজাহান , বিএনপি নেতা সুজন মিয়া প্রমূখ।
এছাড়াও উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন এবং সহকারী শিক্ষক /শিক্ষিকা গণ ও শিক্ষার্থী গণ। তাছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষার্থীদের অভিভাবক গণ, বাকচান্দা বাজার ব্যাবসায়ী গণ, এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
মরহুমের স্মৃতি চারন করতে গিয়ে বক্তারা বলেন, আবদুল মালেখ মাষ্টার চিলেন একজন সহজ সরল সৎ আদর্শবান মানুষ, পাশাপাশি তিনি ছিলেন একজন শিক্ষানুরাগি, তখন কার সময় এলাকার মানুষ যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত ঠিক তখনি তিনি এলাকাবাসী দেরকে সাথে নিয়ে, মরহুম পিতা আব্দুস সামাদের নামানুসারে, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি নামক এই স্কুল প্রতিষ্ঠা করেন। উনার এই মহৎ কাজের জন্যই আজ এলাকার ঘরে ঘরে শিক্ষার আলো ছরিয়ে পড়ছে ।
সবশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও স্কুলের প্রয়াত সকল শিক্ষকদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মরহুম আব্দুল মালেক মাষ্টার ছিলেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের নারায়ণ পুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের আব্দুস সামাদ ও জুবেদা খাতুন দম্পতির সন্তান। ১/১২/১৯১৯ সালে তিনি জন্ম গ্রহন করেন এবং ২৩ নভেম্বর ২০০০ সালের এই দিনে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন।
ঢাকানিউজ২৪/আফজালুর রহমান উজ্জ্বল



