ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedপঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তেঁতুলিয়ার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ জামান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জিআইএস এনালিস্ট রেটস মো. মাহফুজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী খান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আলামিন, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সার্ভেয়ার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসার ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের প্রশাসক নবীউল কারিম সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন।

কর্মশালায় অংশগ্রহনকারীরা উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণ ও কোর রোড নেটওয়ার্ক গঠনের বিষয়ে মতামত প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনা শেষে প্রস্তাবিত সড়ক নেটওয়ার্ক যাচাই-বাছাই করে গেজেটভুক্ত করার দায়িত্ব থাকবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপর।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ জামান বলেন, কোর রোড নেটওয়ার্ক সড়ক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। এটি টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular