ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনীতে উৎসবের আমেজ

রাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনীতে উৎসবের আমেজ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”— এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) পৌর শহরের হেলিপ্যাড মাঠ পরিণত হয় উৎসবমুখর প্রাণীসম্পদের এক রঙিন মেলা প্রাঙ্গণে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগম। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক, ভেটেরিনারি সার্জন রমেন চন্দ্র রায়, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম প্রমুখ।
এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানস্থলে ভিড় জমান। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন, মানসম্পন্ন খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ শক্তিশালীকরণ এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাত দ্রুত বিকশিত হচ্ছে। দুধ, মাংস, ডিম ও মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দিনব্যাপী প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরসহ বিভিন্ন দেশীয় ও উন্নতজাতের প্রাণী স্থান পায়। খামারিরা তাদের সেরা প্রাণী প্রদর্শন করেন এবং দর্শনার্থীরা বিশেষজ্ঞদের কাছ থেকে খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ নেন।
খামারিদের উৎসাহ দিতে ও আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজিত এ মেলায় মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে, যা পুরো এলাকা জুড়ে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
পরে মেলায় প্রদর্শনীতে অংশ নেওয়া সেরা খামারীদের পুরস্কার দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular