ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন

গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন

গফরগাঁও( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে স্কুলিং মডেল বাতিল ও ঢাকা সরকারি সাত কলেজের স্বতন্ত্র কাঠামো অক্ষুণ্ণ রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ,সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক বৃন্দ এই মানববন্ধনে অংশ নেন। স্কুলিং মডেল বাতিল করে ও ঢাকা সরকারি সাত কলেজের স্বতন্ত কাঠামো অক্ষুণ্ণ রেখে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারির দাবীতে এই মানববন্ধন। মানববন্ধন শেষে অধ্যক্ষ প্রফেসর আবু ইউসুফ মো : শহীদুল্লাহ জানান,সাত কলেজ স্বাতন্ত্র রক্ষা পরিষদ গফরগাঁও সরকারি কলেজ ইউনিট কেন্দ্রীয় দাবির সাথে একমত পোষণ করে ঐক্যবদ্ধ রয়েছি। এতে আরো বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া ফেরদৌসী, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular