ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাময়মনসিংহে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সৈয়দ আলী ইমাম সুনাম, ময়মনসিংহ : ময়মনসিংহে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ জেলা পর্যায়ের প্রতিযোগিতা সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়।

৬ ডিসেম্বর,শনিবার ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আল আমিন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার ২৪টি কলেজ দল অংশ নিচ্ছেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহ কমার্স কলেজ ও আবদুর রহমান কলেজ। স্টেডিয়াম ছিল দর্শকসম্ভর; উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে পরিবেশ ছিল উৎসবমুখর।

ময়মনসিংহ জেলা প্রশাসক বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে সৎ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে; এখান থেকেই ভবিষ্যৎ তারকারা উঠে আসবেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের বিপথগামিতা থেকে দূরে রাখে এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার পরিবেশ সৃষ্টি জরুরি।

জেলা ক্রীড়া অফিসার আল আমিন জানান, জেলার কলেজগুলোর অনেক প্রতিভা লুকিয়ে আছে; টুর্নামেন্ট থেকে সেরা দুই দল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহকে প্রতিনিধিত্ব করবে।

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে টানটান উত্তেজনায় পরিপূর্ণ ৬০ মিনিটের উদ্বোধনী ম্যাচে দর্শকরা খেলা উপভোগ করেন।

ফাইনাল আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিভাগের লেভেলে অংশ নিয়ে সংসর্গ ও অভিজ্ঞতা অর্জন করে এখান থেকেই ভবিষ্যৎ জাতীয় খেলোয়াড়রা গড়ে উঠবে—এটাই আয়োজকদের আকাঙ্ক্ষা।

ঢাকানিউজ২৪/মহফ

ময়মনসিংহে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের প্রতিযোগিতা জেলা। ছবি : সংগৃহীত।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular