ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশত্রিশালে বিএনপির প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের মনোনয়ন পত্র জমা

ত্রিশালে বিএনপির প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের মনোনয়ন পত্র জমা

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ ও ত্রিশাল প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে স্বীয় মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতাকর্মী এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমাদানের পর ডা. মাহবুবুর রহমান লিটন সাংবাদিকদের সাথে আলাপচারিতায় আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে বিবেচিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন

বিএনপির স্থানীয় নেতারা বলেন, দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমাদান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তারা নির্বাচনী প্রচারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular