ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইল আসনে ৯ জনের মনোনয়নপত্র দাখিল।।

নান্দাইল আসনে ৯ জনের মনোনয়নপত্র দাখিল।।

জালাল উদ্দিন মন্ডল নান্দাইল প্রতিনিধিঃ ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীরা ময়মনসিংহ জেলায় ও নান্দাইল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বরাবর স্ব-স্ব মনোনয়ন পত্র দাখিল করেন।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, ময়মনসিংহ জেলা সদরে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন।

এছাড়া নান্দাইল উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন, জামায়াত সমর্থিত চূড়ান্ত প্রার্থী এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এমডি মামুন বিন আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী পিন্টু চন্দ্র বিশ্বশর্মা,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তারিক মাহমুদ ভূইয়া,গণফোরাম প্রার্থী লতিফুল বারী হামিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মাও: সাইদুর রহমান, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শামসুুল ইসলাম রহমানি।

এতে বিএনপি’র মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের মধ্যে থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে হাসিনা খান চৌধুরী ও এমডি মামুন বিন আব্দুল মান্নান স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন এবং নির্দলীয় প্রার্থী হিসেবে স্বতন্ত্র মনোনয়ন পত্র দাখিল করেন পিন্টু চন্দ্র বিশ্বশর্মা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular